ম‍্যাচ জিতিয়ে কী বললেন ম‍্যাচের নায়ক রিঙ্কু সিং?

খবর লাইভ : এদিকে রিঙ্কুর এই পারফরম্যান্সের পর তাঁর ভূয়সী প্রশংসা করেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা।জয়ের সমস্ত কৃতিত্ব রিঙ্কুকেই দিলেন নাইট অধিনায়ক।

রবিবার আহমেদাবাদ দেখল এক অবিশ্বাস্য ম‍্যাচ। অবিশ্বাস্য জয়। রিঙ্কু সিং-এর ঝড়ো ইনিংসে শেষ হয়ে যায় গুজরাত টাইটান্স। যার ফলে চলতি আইপিএল-এ প্রথম হারের মুখ দেখে তারা। আগের ম‍্যাচে যেখানে শেষ করেছিলেন রিঙ্কু, এদিন আহমেদাবাদে ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন। এদিন শেষ ওভারে কলকাতার জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রান। আর শেষ ওভারে ক্রিকেটপ্রেমী দেখল রিঙ্কুর ব‍্যাট হাতে তান্ডব। পাঁচটি ছক্কা হাঁকিয়ে জয় এনেদেন কলকাতাকে। আর নিজের এই দুরন্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত কেকেআরের তারকা ক্রিকেটার। ম‍্যাচ শেষে বলেন, আমার নিজের ওপর বিশ্বাস ছিল।

আরও পড়ুনঃ রিঙ্কু সিং-এর ৫ বলে ৫ ছক্কা,গুজরাটকে ৩ উইকেটে হারালো কলকাতা

এদিন রিঙ্কু সিং বলেন,” আমার নিজের ওপর বিশ্বাস ছিল। জানতাম আমি এটা করতে পারব। নীতীশ রানা আমাকে বলেছিল নিজের ওপর ভরসা রাখতে এবং শেষপর্যন্ত ব্যাট করে যেতে। তারপর দেখা যাবে কী হয়। আমি শুধু ছয় মারার চেষ্টা করছিলাম। উমেশ যাদব আমাকে শুধু খেলে যেতে বলেছিল। তাই আমি বিশেষ কিছু ভাবছিলাম না। বল দেখে মারছিলাম
বল ব্যাটের মাঝে লাগছিল। আমি জেতার বিষয়ে আশাবাদী ছিলাম। শেষপর্যন্ত তাই হয়েছে।”

এদিকে রিঙ্কুর এই পারফরম্যান্সের পর তাঁর ভূয়সী প্রশংসা করেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা।জয়ের সমস্ত কৃতিত্ব রিঙ্কুকেই দিলেন নাইট অধিনায়ক। এদিন নীতীশ বলেন, “আমাদের বিশ্বাস ছিল, কারণ গতবছরও এমনই একটা ইনিংস খেলেছিল রিঙ্কু। তবে সেবার আমরা জিততে পারিনি। দ্বিতীয় ছয়ের পর আমাদের আশা বেড়ে গিয়েছিল। এই রেজাল্ট শুধুমাত্র রিঙ্কুর জন্য। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, রিঙ্কুকে আরও বড় দায়িত্ব দেওয়া হয় না কেন? তাহলে ভাবুন আরও বড় দায়িত্ব পেলে ও কী করতে পারে! রিঙ্কুর এই ইনিংসের বর্ণনা দেওয়ার ভাষা নেই আমার।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago