গঙ্গার নিচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান স্থগিত

খবর লাইভ : দীর্ঘ প্রতীক্ষার পরে নদীর নিচের সুড়ঙ্গ দিয়ে মেট্রোর রেক হাওড়ায় নিয়ে যাওয়ার যাবতীয় নির্ঘণ্ট প্রস্তুত ছিল। কিন্তু রবিবার শেষ পর্যন্ত তা না করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি রেককে দাঁড় করিয়ে দেওয়া হল এসপ্লানেড স্টেশন ছাড়িয়ে বি বা দী বাগ স্টেশনের দিকে কিছুটা নিয়ে গিয়েই। আপাতত সেখানেই থাকবে রেক দু’টি। কবে রেক হাওড়া পৌঁছবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। মেট্রো সূত্রের খবর, সুড়ঙ্গপথে প্রথম ‘গঙ্গা অতিক্রম’ করার বিষয়টিকে রাজসূয় আয়োজনে সাজানোর ভাবনা রয়েছে। প্রস্তুতি সম্পূর্ণ হলে রেলমন্ত্রী বা সমমর্যাদার কারও উপস্থিতিতে তা হতে পারে।

আরও পড়ুনঃ ম‍্যাচ জিতিয়ে কী বললেন ম‍্যাচের নায়ক রিঙ্কু সিং?

ইস্ট-ওয়েস্ট মেট্রোর সেন্ট্রাল পার্কের ডিপো থেকে রেক নিয়ে যাওয়ার বিষয়টিকে গোপনীয়তায় মুড়ে রাখা হয়েছিল। রেক নিয়ে যাওয়ার কথা প্রকাশ্যে আসার পরে গত ৪৮ ঘণ্টায় আচমকা কেএমআরসিএল এবং মেট্রো কর্তৃপক্ষ কার্যত মুখে কুলুপ আঁটেন। এ দিনের কর্মকাণ্ড নিয়ে সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। আধিকারিকেরা সকলেই ‘খুঁটিনাটি প্রস্তুতি’ চলার কথা জানিয়েছেন। কর্তৃপক্ষের এই ঢাক ঢাক গুড় গুড় নিয়ে নানা মহলে বিভ্রান্তিও ছড়ায়।

গঙ্গার নীচ দিয়ে মেট্রোর দৌড়ানোর জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। রবিবার শুধুমাত্র একটি জায়গা থেকে অপর একটি জায়গায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর রেক নিয়ে যাওয়া হয়েছে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘হুগলি নদীর নীচে ওই অংশে রবিবার ট্রায়াল রান করা সম্ভব হয়নি । এদিন শুধুমাত্র (ইস্ট-ওয়েস্ট মেট্রোর) রেক চলাচল করেছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শীঘ্রই গঙ্গার তলা দিয়ে মেট্রোর ট্রায়াল হবে। তবে আপাতত মেট্রোর তরফে কোনও নির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago