খবর লাইভ : রিঙ্কু সিং-এর দাপুটে ব্যাটিং শুধু দলকেই অবিশ্বাস্য জয় এনে দিল না, ভেঙে দিল মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডও।
এত দিন পর্যন্ত আইপিএলের কোনও ম্যাচে শেষ ওভারে কোনও ব্যাটারের করা সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ধোনির দখলে। রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভেঙে গেল সেই রেকর্ড। ভারতের প্রাক্তন অধিনায়কের কাছ থেকে রেকর্ডটি ছিনিয়ে নিলেন কেকেআরের রিঙ্কু। রশিদ খানের দলের বিরুদ্ধে শেষ ওভারে রিঙ্কু তুলেছেন ৩০ রান। যশ দয়ালের শেষ পাঁচটি বলেই ছক্কা মেরেছেন তিনি। এর আগে কোনও ব্যাটার আইপিএলের কোনও ম্যাচের শেষ ওভারে এত রান করতে পারেননি।
আগের রেকর্ডটি ছিল ধোনির দখলে। তিনি ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শেষ ওভারে করেছিলেন ২৪ রান। তাঁর সেই কীর্তি রবিবার ম্লান হয়ে গেল রিঙ্কুর দাপটে।
গুজরাটের বিরুদ্ধে রবিবার রিঙ্কু খেললেন ২১ বলে ৪৮ রানের অপরাজিত ইনিংস। মারলেন ১টি চার এবং ৬টি ছক্কা। তাঁর এই ইনিংসের সুবাদে গতবারের চ্যাম্পিয়নদের কাছে প্রায় হেরে যাওয়া ম্যাচ তিন উইকেটে জিতে নিল কলকাতা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…