৩০ লক্ষ টাকা আর্থিক ‘প্রতারণা’, গ্রেফতার খোদ কলকাতা পুলিশের এসিপি

খবর লাইভ : পুলিশের হাতেই এবার হাতকড়া। নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল খোদ পুলিশেরও। চাকরির পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের এক এসিপি। অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলতেন। অভিযুক্ত ওই অফিসারকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেট। গুরুতর অভিযোগে ধৃত কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য।

এসিপিকে ম্যারাথন জেরার পর বারাকপুর কমিশনারেট তাঁকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে একাধিক ব্যক্তির থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে। কলকাতা পুলিশের অষ্টম ব্যাটেলিয়নের সোমনাথ ভট্টাচার্যের গ্রেফতারি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালে পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সোমনাথ ভট্টাচার্য বরনগরের এক পরিবারের ভাই বোনের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন। তাদের মধ্যে একজনকে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং অন্যজনকে পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
সময় পেরিয়ে গেলেও কোনও প্রতিশ্রুতি তিনি রাখেননি। এরপরই ভাই-বোন পুলিশের দ্বারস্থ হন। সরাসরি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ দায়ের করেন। গ্রেফতারি এড়াতে তিনি আদালত থেকে আগাম জামিন নিয়ে নেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago