খবর লাইভ : সীমান্ত পার করার পরিকল্পনা ভেস্তে দিয়ে আরও একবার বড় সাফল্য পেল ভারতীয় সেনা। রবিবার ভোররাতে সীমান্ত পেরোনোর চেষ্টা করতেই ভারতীয় সেনার মুখে পড়ে জঙ্গিরা। দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। শেষমেশ ভারতীয় সেনার কাছে হার মেনে চম্পট দেয় জঙ্গিরা। যদিও সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়।
সেনা সূত্রে খবর, রবিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের শাহপুর সেক্টরে এই ঘটনা ঘটেছে। সীমান্তে পাহারায় থাকা জওয়ানদের নজরে আসে সন্দেহভাজন কিছু ব্যক্তি সীমান্ত পার করার চেষ্টা করছে। এরপরই সতর্ক হয়ে যান তাঁরা। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সচেষ্ট হন জওয়ানরা। তাঁদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় জওয়ানরাও।
বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে চলে গুলির লড়াই। জম্মুতে সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়। বাকিরা পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…