এবার দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসবেন ডিএ আন্দোলনকারীরা

খবর লাইভ : সব ঠিক থাকলে আগামী ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসবে সংগ্রামী যৌথ মঞ্চের কয়েকশো সদস্য। এই কর্মসূচির কথা আগেই জানানো হয়েছিল যৌথ মঞ্চের তরফে। এবার স্বরাষ্ট্র মন্ত্রক ধরনার অনুমতি দিল। তবে ধরনায় বসার ক্ষেত্রে শর্ত আরোপ করেছে অমিত শাহের মন্ত্রক। সেই শর্ত মেনে ধরনায় বসবেন ডিএ আন্দোলনকারীরা।

উল্লেখ্য, প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, দিল্লিতে ধরনায় বসবেন ১২০০ ডিএ আন্দোলনকারী। তবে অমিত শাহের মন্ত্রকের শর্তে সেই সংখ্যা কমিয়ে ৫০০ করতে হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। কারণ অমিত শাহের মন্ত্রক জানিয়ে দিয়েছে, যন্তর-মন্তরের ধরনায় ৫০০ জনের বেশি আন্দোলনকারী অংশ নিতে পারবেন না। এছাড়াও কয়েকটি শর্ত দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। কোনও ভাবে যাতে ধরনাকে ঘিরে বিশৃঙ্খলা না দেখা দেয়, তাই সেই সব শর্ত।
জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের শর্ত মেনে মোট ৫০০ জন সরকারি কর্মচারী দিল্লিতে গিয়ে ধরনা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ৮ তারিখে ২০০ জন ও ৯ তারিখে ৩০০ সরকারি কর্মচারী ট্রেনে চেপে দিল্লি যাত্রা করবেন। সেখানে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ডেপুটেশন দেবেন তাঁরা।
দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা ডিএ আন্দোলনকারীদের। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই রাষ্ট্রপতির অফিস তাঁদের জন্য সময় বরাদ্দ করেছেন। এদিকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও সময় দিয়েছেন সরকারি কর্মীদের। এছাড়াও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করে তাদের ডিএ বঞ্চনার কথা তুলে ধরার পরিকল্পনা রয়েছে ডিএ আন্দোলনকারীদের।
এদিকে ১০ ও ১১ তারিখের কর্মসূচির আগে, আজ রাজ্যে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন ডিএ আন্দোলনকারীরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago