খবর লাইভ : এবার বৃষ্টির জন্য হাপিত্যেশ। চৈত্র শেষে আরও বাড়বে গরম। বুধ থেকে শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শহরে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছবে পারদ।আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে উত্তরবঙ্গেও গরম বাড়বে। সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করতে করতেই কাটবে এবারের পয়লা বৈশাখ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দুই পর্যায়ে বাড়বে তাপমাত্রা। রবিবার এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এরপর ১০- ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়বে।
পশ্চিমবঙ্গের ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু এক জেলায় খুব সামান্য ছিটে-ফোঁটা বৃষ্টির সম্ভাবনা।আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা।
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহে কলকাতাও ৪০ ডিগ্রি ছুঁয়ে তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…