খবর লাইভ : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতাকে ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সঙ্গে বিপুল অঙ্কের আর্থিক তছরুপের দায়ে জুয়াড়ি অনিল জয়সিঙ্ঘানিকে এ বার গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। শনিবার তাঁকে আহমেদাবাদ ইডি গ্রেফতার করেছে। অনিলের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।
আরও পড়ুনঃ ট্রাম্পের বিরুদ্ধে মামলায় হার পর্ন তারকার, লক্ষাধিক টাকা জরিমানার নির্দেশ!
আইপিএলের সময় কোটি কোটি টাকার জুয়া খেলার অভিযোগ আগেই উঠেছে অনিলের বিরুদ্ধে। দীর্ঘ দিন তিনি বোর্ডের দুর্নীতি-বিরোধী শাখার নজরে ছিলেন। অতীতে তিন বার জুয়া খেলতে গিয়ে ধরা পড়েছিলেন। আট বছর ধরে তিনি পলাতক ছিলেন।জানা গিয়েছে, দুবাই এবং করাচিতে তাঁর বিরাট জুয়ার নেটওয়ার্ক রয়েছে।
মুম্বইয়ের উল্লাসনগরের বাসিন্দা অনিলের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৫টি অভিযোগ রয়েছে। ফড়নবিশের স্ত্রীকে ব্ল্যাকমেলের অভিযোগে গত ১৯ মার্চ তাঁকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট।
আদালতে পিটিশন দাখিল করে অনিল অভিযোগ করেছিলেন, তাঁকে ১৯ মার্চ গ্রেফতার করা হলেও ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তোলা হয়নি। পুলিশ তাঁকে ৩৬ ঘণ্টা পরে মুম্বইয়ের সেশন্স কোর্টে তোলে। এ ছাড়াও অভিযোগ ছিল, অনিলের মামলাটি অম্রুতার স্বামী দেবেন্দ্রর অঙ্গুলিহেলনে পরিচালনা করা হচ্ছে। যাবতীয় অভিযোগই উড়িয়ে দিয়ে অনিলের পিটিশন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…