এড়আলেই বিপদ ! সুকন্যাকে ফের দিল্লিতে তলব করল ইডি।

খবর লাইভ : অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পর সুকন্যাকে আবার তলব করল ইডি। জানা গিয়েছে, দিল্লিতে অনুব্রতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে সুকন্যাকে জেরা করতে চায় তারা। এমনকী বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়েও জেরা করার পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের। কিন্তু বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। ফলে অনুব্রতকে সুকন্যার মুখোমুখি বসিয়ে জেরা করতে হলে ইডিকে ফের তাকে হেফাজতে নিতে হবে।

গরুপাচারকাণ্ডে তিহাড় জেলে বন্দি ‘বীরভূমের বীর’ অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে ফের দিল্লি তলব করল ইডি। আগামী সপ্তাহে তাঁকে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে ২ বার ইডির তলব এড়িয়েছেন সুকন্যা। ওদিকে আইনজীবীরা বলছেন, সুকন্যা ইডি দফতরে হাজিরা না দিলে অনুব্রতর জামিন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ইডি সূত্রে খবর, গত নভেম্বরে সুকন্যাকে তলব করে জেরা করার সময় তিনি জানিয়েছিলেন, তাঁর যাবতীয় সম্পত্তির হিসাব বাবা জানেন। এর পর ময়ূরাক্ষী দিয়ে গড়িয়েছে অনেক জল। গত মার্চে আসানসোল জেল থেকে কলকাতা হয়ে অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়েছে ইডি। সেখানে অনুব্রতকে আদালতে পেশের পর ফের অনুব্রতর হিসাহরক্ষক মণীশ কোঠারি ও মেয়ে সুকন্যাকে তলব করে ইডি। গত ১৯ মার্চ ইডি দফতরে হাজিরা দিতে হাসতে হাসতে ঢুকে আর বেরোননি মণীশ কোঠারি। তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

ততক্ষণে ইডির দফতরে হাজিরা দিতে সুকন্যা বোলপুরের বাড়ি থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছিল। কিন্তু পরদিন সুকন্যার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও মণীশ কোঠারির গ্রেফতারির পর সেই সাহস আর দেখাননি তিনি। তার পর বেশ কয়েকদিন অজ্ঞাতবাসে ছিলেন সুকন্যা। মার্চের শেষ সপ্তাহে জানা যায় তিনি বোলপুরের বাড়ি ফিরেছেন। এর পর জানা যায়, তৃণমূলের কেউ তাঁর খোঁজ নেয় না দেখে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছেন তিনি।
দিল্লিতে অনুব্রতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে সুকন্যাকে জেরা করতে চায় তারা। এমনকী বাবা ও মেয়েকে মুখোমুখি বসিয়েও জেরা করার পরিকল্পনা রয়েছে গোয়েন্দাদের। কিন্তু বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অনুব্রত। ফলে অনুব্রতকে সুকন্যার মুখোমুখি বসিয়ে জেরা করতে হলে ইডিকে ফের তাকে হেফাজতে নিতে হবে।

আইনজ্ঞরা বলছেন, সুকন্যা ইডি দফতরে হাজিরা না দিলে অনুব্রতর জামিন পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এমনকী সুকন্যা এবারও হাজিরা এড়ালে তাঁর বিরুদ্ধে ইডির আইনি পদক্ষেপ করারও সুযোগ রয়েছে। আবার হাজিরা দিলেও যে স্বস্তি মিলবে তার নিশ্চয়তা নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago