খবর লাইভ : ‘চোর তাড়াও, বেহালা বাঁচাও’। একের পর এক পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। পোস্টারে লেখা চোর তাড়াও বেহালা বাঁচাও। তার নীচে ছড়া কেটে লেখা, পরিষেবা কোথায় পাই। এলাকায় বিধায়ক নাই, চোর বিধায়কের পদত্যাগ চাই। তবে এই পোস্টার একেবারেই বেনামী নয়। পোস্টারের নীচে জ্বল জ্বল করে লেখা রয়েছে সিপিএম। এটা দেখে সাধারণ মানুষ মোটামুটি এটা বুঝে গিয়েছেন পশ্চিম বেহালার বিধায়কের বিরুদ্ধে কটাক্ষ করেই এবার ময়দানে নেমেছে সিপিএম। এলাকার বিভিন্ন অংশে এই ধরনের পোস্টার পড়েছে।
আরও পড়ুনঃ ক্লাস টু পর্যন্ত পড়ুয়াদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন নয়!
পশ্চিম বেহালার বিধায়ক হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কার্যত তাকে নিশানা করে এবার লিখিতভাবে চোর বলে কটাক্ষ করছে সিপিএম। তবে এবারই প্রথম নয়, এর আগে একেবারে আটপৌরে সাধারণ মানুষ পার্থকে লক্ষ্য করে স্লোগান তুলেছিলেন চোর চোর বলে। এতে অস্বস্তিতে পড়েছেন পার্থ। কিন্তু তবুও সাধারণ মানুষ থামেননি। পার্থ, মানিককে নিশানা করে রব উঠছে চোর চোর।
গত জুলাই মাস থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে কোটি কোটি টাকা। এই বিপুল টাকা দেখে হতবাক হয়েছেন বঙ্গবাসী। অভিযোগ উঠেছে এই টাকা আসলে চাকরি চুরির টাকা। তবে পার্থ অবশ্য সেই দাবি মানতে চাননি। নানাভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। তবে তারপরেও একের পর এক তৃণমূলের নেতারা ধরা পড়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায়।কিন্তু এবার প্রশ্ন উঠছে পার্থ দীর্ঘদিন ধরে জেলে। তার বিধানসভা এলাকা ঠিক কীভাবে চলছে? সাধারণ মানুষ কী আদৌ তাকে মেনে নেবেন আর কোনওদিন? আর এই জায়গাটিই ধরতে চেয়েছেন সিপিএম নেতৃত্ব।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা কেলেঙ্কারির অভিযোগকে সামনে এনে তাকে একেবারে তুলোধোনা করতে উঠে পড়ে লেগেছেন। তবে ওই পোস্টারে কোথাও সরাসরি পার্থর নাম উল্লেখ করা নেই। কিন্তু অনেকেই দুয়ে দুয়ে চার করতে পারছেন। অনেকেই বুঝতে পারছেন আসলে পার্থকেই পোস্টারের মাধ্যমে নিশানা করছে সিপিএম।সূত্রের খবর, এপ্রিল মাসে স্থানীয় এলাকায় নানা ধরনের প্রচার কর্মসূচি পালন করবেন বামেরা। মূলত নিয়োগ দুর্নীতির নানা দিক তাঁরা নাটকে, গানের মাধ্যমে তুলে আনতে চাইছেন। মূলত তৃণমূলের দুর্নীতিকে সামনে এনে ঘর গোছানোর উদ্যোগ বামেদের, এমনই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…