খবর লাইভ : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের নাহরলগুন ও মাদুরাইয়ের মধ্যে ওয়ান ওয়ে আনরিজার্ভ স্পেশ্যাল ট্রেন চলবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে নাহরলগুন ও মাদুরাই জংশন স্টেশনের মধ্যে একটি ওয়ান ওয়ে আনরিজার্ভ স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন নম্বর ০৫৮৫২ (নাহরলগুন–মাদুরাই জংশন) ওয়ান ওয়ে আনরিজার্ভ স্পেশ্যাল ট্রেনটি নাহরলগুন থেকে ৭ এপ্রিল, ২০২৩ তারিখের ২৩:৫০ ঘণ্টায় রওনা দিয়ে ১০ এপ্রিল, ২০২৩ তারিখের ১৬:০০ ঘণ্টায় মাদুরাই জংশন পৌঁছবে। এই আনরিজার্ভ স্পেশ্যাল ট্রেন ২০ কামরা বিশিষ্ট।
আরও পড়ুনঃ ডিএ ইস্যুতে রাজ্যকে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাইকোর্ট!
স্পেশ্যাল ট্রেনটির একমুখী যাত্রায়, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীক্ষেত্রের অধীনে হারমতি, বিশ্বনাথ চারিআলি, রাঙাপাড়া নর্থ, ওদালগুড়ি, টংলা, রঙিয়া, বরপেটা রোড, নিউ বঙাইগাঁও, কোকরাঝার, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, মাথাভাঙা, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি ও কিষানগঞ্জ স্টেশনে স্টপেজ থাকবে।
ব্রহ্মপুত্র নদীর উত্তর পার এবং অরুণাচল প্রদেশের রাজধানী শহর এলাকার বাসিন্দা, যারা দক্ষিণ ভারতের দিকে যাত্রা করার পরিকল্পনা করছেন তারা এই রেল পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারেন। এই রুটের অন্যান্য ট্রেনের অপেক্ষারত তালিকায় নাম থাকা যাত্রীরাও এই ট্রেনে যাত্রা করার সুযোগ নিতে পারেন
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…