বিধাননগর পুরনিগমে বেআইনি নির্মাণ, তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

খবর লাইভ : বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরনিগমকে তীব্র ভর্ৎসনা করল আদালত। আদালতের পর্যবেক্ষণ পুরসভা এলাকায় বেপরোয়া ভাবে বেআইননি নির্মাণ হচ্ছে। অথচ পুরসভা চোখ বন্ধ করে বসে আছে। যা কোনও মতেই মানা যায় না। তাই বেআইনি নির্মাণ বন্ধ করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ করার জন্য পুরসভাকে ৩০ সময় দিয়েছে আদালত।ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ডিভিশন বেঞ্চ বেআইনি নির্মাণের উপর নজরদারি চালানোর জন্য একটি টিম গঠন করার নির্দেশ দিয়েছে। যে টিম নিশ্চত করবে, বিধাননগরে আরও কোনও বেআইনি নির্মাণ হচ্ছে না। আগামী ১৫ মে এই মামলা পরবর্তী শুনানি।

আরও পড়ুনঃ কর্মরত অবস্থায় মৃত বা অক্ষম সরকারি কর্মীর ওপর নির্ভরশীলদের চাকরির নিয়মে বদল

শুনানিতে উঠে আসে, বিধাননগরে ৩৯টি প্লটে ৩৩৩টি নির্মাণ হয়েছে। এর মধ্যে ২০ টি সিঙ্গল স্টোরেড বিল্ডি। এই নির্মাণগুলি ও বিধাননগরে অন্য নির্মাণগুলি খতিয়ে দেখবে পুরসভার তৈরি টিম। পুর এলাকায় আর যাতে অবৈধ নির্মাণ না হয়, পাশাপাশি যে অবৈধ নির্মাণগুলি হয়েছে, সেগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা আদালতকে ৩০ দিনের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ অবৈধ নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভার ভুমিকায় মোটে খুশি নয়। তাই আদালত চায়, বেআইনি নির্মাণ বন্ধে অবিলম্বে উদ্যোগী হোক পুরসভা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago