খবর লাইভ : কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভাকে আজ অর্থাৎ শুক্রবারের মধ্যে পার্কিং ফি সংক্রান্ত আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর অনুমতি না নিয়েই সেই সিদ্ধান্ত নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । যার জেরে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছেন মেয়র।
আরও পড়ুনঃ শীতলকুচিকাণ্ডে নয়া চমক, প্রেমে বাধা পেয়েই হামলা!
শুক্রবার সাংবাদিকের মুখোমুখি হয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পুরসভা এলাকায় পার্কিংয়ের খরচ অনেকটা বেড়ে গেছে। সেটি আমাদের নেতৃত্বের নজরে এসেছে। সাধারণ মানুষকে অনেকটা টাকা বাড়তি দিতে হচ্ছে। বিষয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ে কাছে পৌঁছেছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। এরপর তিনি বলেন, এই সরকারের ইতি হচ্ছে সাধারণ মানুষের উপর চাপ না পড়ে। ২০১১ থেকে এমন কাজ করেননি তিনি যাতে চাপ তৈরি হয়। এই সিদ্ধান্ত আজকের মধ্যেই প্রত্যাহার করতে হবে পুরনিগমকে।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থ বর্ষের বাজেটে ফি বাড়ানোর সিদ্ধান্তে শিলমোহর পড়ে। তারপরেই গত ১ এপ্রিল পার্কিং-এর খরচ বাড়ানো হয়েছে। যার করেন প্রতি ঘণ্টায় বাইকের ক্ষেত্রে পার্কিং ফি ৫ টাকা থেকে বেড়ে হয় দশ টাকা। ৪ চাকার গাড়ির ক্ষেত্রে দশ টাকা হয় ২০ টাকা। ২ ঘণ্টা পর ২টি ক্ষেত্রেই দ্বিগুণ হারে বাড়বে পার্কিং ফি। অর্থাত্ গাড়ির ক্ষেত্রে ২০ টাকা হবে ৪০ টাকা। ৩ ঘণ্টা হলেই তা হয়ে যাবে ৮০ টাকা। এতদিন বাস, লরি পার্কিংয়ের ক্ষেত্রে ২০ টাকা দিতে হত। কিন্তু নতুন ফি কাঠামোয় দিতে হবে ৪০ টাকা। মুখ্যমন্ত্রী মেয়রকে জানিয়ে দিয়েছেন যে সিদ্ধান্ত কলকাতা পুরসভা নিয়েছিল সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…