বিফলে গেল হেটমায়ারের ঝোড়ো ইনিংস, ৫ রানে জয় পেল পাঞ্জাব

খবর লাইভ : ১৯৮ রানের বিরাট টার্গেট। যদিও আইপিএলে কোনো রানই অসম্ভব নয় তা একাধিকবার প্রমাণ দিয়েছে একাধিক দল। তবুও কিছুটা স্বস্তিতে ছিল ধাওয়ানরা। প্রথমে দেখে মনে হচ্ছিল হাসতে হাসতে ম্যাচ জিতবে পঞ্জাব কিংস। কিন্তু শেষ ৩ ওভারে খেলার ছবি বদলে দেন হেটমায়ার-ধ্রুব-র জুটি। অবশ্য শেষ পর্যন্ত রাজস্থানকে জেতাতে পারলেন না দুই ব্যাটার। টানটান ম্যাচে শেষ অবধি গিয়েও হার দিয়েই সন্তুষ্ট থাকতে হল রাজস্থান রয়্যালসকে। ৫ রানে ম্যাচ জিতল প্রীতি জিন্টার দল।

আরও পড়ুনঃ হনুমান জয়ন্তীতে হাই কোর্টের নির্দেশিকা

এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রয়্যালস ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। পঞ্জাবের হয়ে দুরন্ত ওপেনিং করেন ক্যাপ্টেন শিখর ধাওয়ান ও প্রভসিমরন সিং। প্রভসিমরন সিং ও শিখর ধাওয়ানের জুটিতে লুটিয়ে পড়তে থাকে রাজস্থান। ওপেনিং জুটি করে ৯০ রান। ৬০ রান করে আউট হন প্রভসিমরন সিং। এরপর শুরু করেন ধাওয়ান। ৫৬ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন পঞ্জাব অধিনায়ক। এরপর জিতেশ শর্মা ২৭ রান করেন। ২০ ওভারের শেষে পঞ্জাবের রানসংখ্যা গিয়ে দাঁড়ায় ১৯৭ তে। দুটি উইকেট নেন জেসন হোল্ডার। একটি করে উইকেট পান চাহাল ও অশ্বিন।

১৯৮ রান তাড়া করতে নেমে এদিন শুরুতেই ব্যাট করতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। তবে এদিন ব্যাট হাতে কোনও সুবিধাই করতে পারেনি অশ্বিন। শূন্য রানে আউট হন তিনি। তবে যশস্বী জয়সওয়াল শুরু করলেও মাত্র ১১ রান করে মাঠ ছাড়েন তিনি। এদিন ব্যাট হাতে ব্যর্থ হন বাটলারও। মাত্র ১৯ রান করেন তিনি। এরপর দলকে টেনে নিয়ে যান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্য়ামসন। তবে তিনি ৪২ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। তবে শেষের দিকে ম্যাচের রং পাল্টে দিয়েছিলেন হেটমায়ার-ধ্রুব জুটি। ১৮ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলে রানআউট হন হেটমায়ার। অন্যদিকে ধ্রুব অপরাজিত থাকেন ৩২ রানে। শেষ লড়াই করেও এদিন পঞ্জাবের কাছে মাত্র ৫ রানে হারল রাজস্থান রয়্যালস। বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন পঞ্জাবের নাথান এলিস। অর্শদীপ সিং নেন দুটি উইকেট। এই নিয়ে টানা দুই ম্যাচে জয় পেল পঞ্জাব কিংস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago