খবর লাইভ :প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আস্থা নেই। ভরসা নেই ইডি, সিবিআইকেও। আস্থা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তাই তাঁর হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।কী লিখলেন তিনি?
গত ১ এপ্রিল জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া রোড এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী সুবোধ ভট্টাচার্য এবং জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী অপর্ণা ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।গোটা ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। মৃত দম্পতি বিজেপি বিধায়কের আত্মীয়। তাঁরা সত্যিই আত্মঘাতী হয়েছেন নাকি নেপথ্যে অন্য কোনও ঘটনা রয়েছে সেটা খতিয়ে দেখার জন্যই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি লেখেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়।
সমাজসেবী সুবোধ ভট্টাচার্য এবং জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী অপর্ণা ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে জলপাইগুড়িতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস হয়েছিল। তাই তাঁদের অস্বাভাবিক মৃত্যুতে রহস্য ঘনিয়েছে। এই মৃত্যু আত্মহত্যা নয় বলেই দাবি করেছেন বিজেপি বিধায়ক। ঘটনার সঠিক তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
মৃত দম্পতির বাড়ি থেকে একটি সুইসাইড নোটকে ঘিরেও চাপানোতর শুরু হয়েছে। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে জলপাইগুড়ি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেন সুবোধ ভট্টাচার্যের দিদি তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখাদেবী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।
বুধবার ফের কোতোয়ালি থানায় যান শিখাদেবী। কিন্তু অভিযোগ দায়েরের পরও অভিযুক্তদের কেন গ্রেফতার করা হয়নি, তা পুলিশের কাছে জানতে চান শিখাদেবী।এরপরই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…