‘আমি অপরাধী নই’,গ্রেফতারির পর আদালতে সাফাই ট্রাম্পের

খবর লাইভ : আত্মসমর্পনের আগেই মঙ্গলবারই পর্নতারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় গ্রেফতার করা হল। গ্রেফতারির নির্দেশ আসার পরই আদালত চত্বরে তীব্র চিৎকার করে ট্রাম্প বলেন, “আমাদের দেশ নরকে যাচ্ছে। গোটা বিশ্ব আমাদের দেখে হাসছে।”

৭৪ বছর বয়সী রিপাবলিকান নেতার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মোট ৩৪টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে আদালত কক্ষে বসে একটিও অপরাধ স্বীকার করেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। নিউ ইয়র্কের ম্যানহ্যাটন কোর্টরুমে প্রায় এক ঘণ্টা ধরে কথা বলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। আদালতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলি তুলে ধরা হলে তিনি বলেন, ” আমি অপরাধী নই”।
আদালত থেকে বেরিয়েই জনগণের উদ্দেশে ট্রাম্প চিৎকার করে বলেন, “দেশকে শত্রুদের থেকে বাঁচিয়েছি এটাই আমার অপরাধ। বরাবর অন্যায়ের বিরুদ্ধে লড়েছি, আর আজ গোটা বিশ্বই এই ঘটনা দেখে হাসছে।” বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করেই ট্রাম্পকে বলতে শোনা যায় যে দেশ এখন রসাতলে যাচ্ছে।

মঙ্গলবার ম্যানহ্যাটন কোর্টের বিচারকের নির্দেশেই ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ। এরপরে তাঁকে আদালত কক্ষে নিয়ে আসা হয়। শুনানি শুরু হয় পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের আগে তিনি পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগে তিনি নির্বাচনী তহবিল থেকে লক্ষাধিক টাকা ঘুষ দিয়েছিলেন যাতে ওই পর্ন তারকা তাঁদের সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখেন। তবে মামলার শুনানি শুরু হতেই ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি সম্পূর্ণ নির্দোষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago