মল্লারপুরে নাবালকের মৃত্যুতে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ হাই কোর্টের

খবর লাইভ : বীরভূমের মল্লারপুরে ২০২০ সালে পুলিশ হেফাজতে এক নাবালকের মৃত্যু হয়েছিল।এই ঘটনায় ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ১৫ দিনের মধ্যে নাবালকের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই মামলায় পুলিশের ভূমিকারও সমালোচনা করেছে আদালত।

ঘটনার সূত্রপাত ২০২০ সালের ২৯ অক্টোবর। বীরভূমের মল্লারপুরের রেলপাড় খালাসিপাড়ার বাসিন্দা ১৫ বছরের এক নাবালককে চুরির সন্দেহে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, থানার একটি ঘরে তাকে রাখা হয়েঠিল। পর দিন সেখান থেকেই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়। কী ভাবে তার মৃত্যু হয় তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার এই মামলায় নাবালকের পরিবারকে ১৫ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিল আদালত।

আরও পড়ুনঃ ধোনিকে সম্মাননা, ওয়াংখেড়ের একটি আসনের নামকরণ মাহির নামে
পরিবারের অভিযোগ ঢিল,লকআপে নিয়ে তাকে পুলিশ পিটিয়ে মেরে ফেলেছে। যদিও পুলিশ এই অভিযোগ অস্বীকার করে। তাঁদের দাবি, থানা লকআপে আত্মঘাতী হয় ওই কিশোর। সেই মামলায় এদিন শেষমেশ পুলিশের বিরুদ্ধে এই নির্দেশ দেয় আদালত।

শুরু হয় রাজনৈতিক চাপান-উতোর। বীরভূম জেলা পুলিশ মল্লারপুর থানার এক সাব ইন্সপেক্টর এবং এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে ক্লোজ করেছিল। কিন্তু কেন থানার ওসিকে ছাড় দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় নেমেছিল বিরোধীরা। জেলা পুলিশের কাছে ঘটনার রিপোর্টও তলব করেছিল হাই কোর্ট।এরই পাশাপাশি, হাই কোর্টের নির্দেশ, আগামিদিনে কোনও নাবালকের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে পশ্চিমবঙ্গ জুভেনাইল জাস্টিস আইন (২০১৭) মেনে চলতেই হবে পুলিশকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago