খবর লাইভ :আপাতত স্বস্তি। মেয়াদ বাড়াল কংগ্রেস নেতা রাহুল গান্ধির জামিনের। গুজরাটের সেশনস কোর্টে অপরাধমূলক মানহানির মামলায় শাস্তি খারিজের দাবিতে আবেদন জানিয়েছিলেন রাহুল। সেই আবেদনের শুনানিতেই জামিনের মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল।
২৩ মার্চ অপরাধমূলক মানহানির মামলায় সোনিয়া-পুত্রকে ২ বছরের কারাবাসের নির্দেশ দেয় সুরাটের নিম্ন আদালত। তার ভিত্তিতে রাহুলের সাংসদ পদও খারিজ হয়ে যায়। তবে, শাস্তি ঘোষণার পরেও তাঁকে ৩০ দিনের শর্তসাপেক্ষে জামিনও দেওয়া আদালত। একই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে বিরুদ্ধে আবেদন করারও রাহুল সুযোগ পাবেন বলে জানানো হয়। সেই মতোই গুজরাটের সেশনস কোর্টে আবেদন করেন রাহুল। এদিন বোনকে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আদালতে হাজির হন প্রাক্তন কংগ্রেস সাংসদ। আদালতের বাইরে তখন রায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেসের নেতা-কর্মীরা। এরপর দুপক্ষের শুনানি শেষে রাহুলের জামিনের মেয়াদ বৃদ্ধি করা হয়। এই মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…