খবর লাইভ : আগামিকাল চিন্নাস্বামীতে আইপিএল-এর অভিযান শুরু করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই প্রস্তুতিতে ব্যস্ত টিম আরসিবি। তবে তার আগে আরসিবি অনুশীলনে হঠাৎ হাজির ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সময় কাটালেন বিরাট কোহলিদের সঙ্গে। করলেন ফিল্ডিংও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট কোহলি-সহ দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে মজার আলোচনা করছিলেন সুনীল। পাশাপাশি দলের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন এবং বেশ কিছু ডাইভিং ক্যাচও ধরেন এই তারকা ফুটবলার।” এই ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।
আইএসএল-এ বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন সুনীল ছেত্রী। ব্যাঙ্গালোরকেই নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেন ভারত অধিনায়ক। সেই কারণে ব্যাঙ্গালোরের আইপিএল ফ্র্যাঞ্চাইজিকেই সমর্থন করে থাকেন সুনীল ছেত্রী। এছাড়াও বিরাট কোহলির সঙ্গে দারুণ বন্ধুত্ব সুনীলের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…