‘বাবার খোঁজ নেয় না কেউ’, তৃণমূল নেতাদের সামনে মেজাজ হারিয়ে জিনিসপত্র ভাঙচুর সুকন্যার

খবর লাইভ : তিহার জেলে বন্দি গোরু পাচারকাণ্ডে ধৃত বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল । তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে ইডি দিল্লিতে তলব করলেও তিনি নানান অজুহাত দেখিয়ে এখনও হাজিরা দেননি।

শুক্রবার তিনি বোলপুরের নিচুপট্টির বাড়িতে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ সুকন্যার সঙ্গে দেখা করতে আসেন বীরভূমের একাধিক তৃণমূল নেতা। সূত্রের খবর, সুকন্যা তাঁদের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন।

আরও পড়ুনঃ চেন্নাইকে পাঁচ উইকেটে হারিয়ে আইপিএল অভিযান শুরু গুজরাটের
অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়িতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও যুব তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষকে ঢুকতে দেখা গিয়েছে। তিহার জেলে বাবার উপর ‘মানসিক নির্যাতন’ হচ্ছে শুনে তৃণমূল নেতাদের সামনে কার্যত ভেঙে পড়েন সুকন্যা। তাঁর বাবাকে ‘হেনস্থা’ করা হচ্ছে বলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করেন বলে জানা গিয়েছে। তৃণমূল নেতাদের সামনে চিৎকার করে সুকন্যা বলতে থাকেন, “আমরা বাবার খবর এখন আর কেউ নেয় না। সবাই সরে গিয়েছে।” এমনকী বিপদের সময় সবাই ‘মুখ ফিরিয়ে নিয়েছে’ বলেও চিৎকার করে বলতে থাকেন সুকন্যা।
সুকন্যার এমন ‘তিরিক্ষি মেজাজ’ দেখে প্রাথমিকভাবে খানিক হকচকিয়ে যান সেখানে উপস্থিত তৃণমূল নেতারা। খানিক সামাল দিয়ে সুকন্যাকে তাঁরা বোঝানোর চেষ্টা করেন যে “এমন ভাবার কোনও কারণ নেই।” তাঁরা সকলেই এই বিপদের সময় অনুব্রত মণ্ডলের পাশে রয়েছেন।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর জেলা সংগঠনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বীরভূমের জেলা তৃণমূল নেতাদের কালীঘাটের বাড়িতে বৈঠতে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পরও জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডলকে সরানো হয়নি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago