খবর লাইভ : অপসারিত তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়। তাকে কলকাতা পুলিশের ট্রেনিং অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান মারধরের অভিযোগ তুলেছিলেন। তারপরই কার্যত সরানো হল তিলজলা থানার ওসিকে।তিলজলা থানার নতুন ওসি হয়েছেন সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়।
প্রাথমিকভাবে বিভিন্ন মহল থেকে খবর আসছিল ছুটিতে যাচ্ছেন তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়। তিলজলাকাণ্ডের জেরে তিনি ছুটিতে গেলেন কী না তা নিয়েও প্রশ্নটা থেকেই গিয়েছিল। প্রশ্ন উঠছিল তিনি ছুটিতে গেলেন নাকি তাঁকে ছুটিতে পাঠানো হল? তিনি কি আগে থেকেই ছুটি নিয়েছিলেন? নাকি পরিস্থিতির জেরে তিনি ছুটিতে গেলেন? তবে পরে জানা যায় তিনি ছুটিতে নন, তাকে থানা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তিলজলার শিশু নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে দুই কমিশনের মধ্যে চূড়ান্ত বাদানুবাদ দেখেছিল বাংলা। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন প্রিয়ঙ্ক কানুনগো অভিযোগ তুলেছিলেন তাকে মারধর করা হয়েছে। তারপরে এনিয়ে চাপান উতোর তুঙ্গে ওঠে। এদিকে কমিশনের চেয়ারম্যান অভিযোগ করেছিলেন পুলিশ আধিকারিক তাঁর বডি ক্যামেরায় কথোপথন রেকর্ড করছেন। এমনকী তিনি এনিয়ে আপত্তি করলে তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। তবে এনিয়ে আর কোনও ঝুঁকি নেয়নি কলকাতা পুলিশ। শনিবারই ওসিকে থানা থেকে তুলে নেওয়া হয়।
তিলজলায় শিশুকে খুনের ঘটনার তদন্তও চলছে বলে খবর।তবে সেই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে নজিরবিহীন দ্বন্দ্ব বাঁধে। তারই পরিণতিতেই গোটা দেশ জুড়ে নানা চর্চা শুরু হয়। বিস্ফোরক সব অভিযোগ তোলেন কমিশনের চেয়ারম্যান। তবে এবার সরানো হল সেই তিলজলা থানার ওসিকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…