ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল তিহার বন্দি কেষ্টর

খবর লাইভ : ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর মামলার শুনানি ছিল। তবে এদিন আদালত সাফ জানিয়ে দেয়, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে বীরভূমের জেলা সভাপতিকে। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল বীরভূমের জেলা সভাপতিকে। কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি বলেই আদালত সূত্রে খবর।

আরও পড়ুনঃ মোদি বিরোধী পোস্টারে ছয়লাপ আহমেদাবাদের বিভিন্ন অঞ্চল, ধৃত ৮

উল্লেখ্য, গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল ও তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের বর্তমান ঠিকানা দিল্লির তিহার জেল। শুক্রবার প্রথমে অনুব্রতর দেহরক্ষী সায়গলকে আসানসোলের সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশের চেষ্টা হয়। কিন্তু তিহার জেলে প্রযুক্তিগত ত্রুটির কারণে এজলাসে সায়গল হোসেনের মুখ দেখা যায়নি বলে অভিযোগ। ঠিক একই সমস্যায় পড়তে হয় অনুব্রত মণ্ডলকেও। তবে এদিন আসানসোল আদালতে অনুব্রতর হয়ে হাজির ছিলেন না কোনও আইনজীবীই। তবে চলতি বছরের জুলাই মাসেই দিল্লি হাইকোর্টে জামিন মামলার শুনানি রয়েছে অনুব্রতর। আর যেহেতু দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন বীরভূমের জেলা সভাপতি সেকারণে আসানসোল আদালত থেকে তাঁর জামিন পাওয়ার সম্ভাবনা খুবই কম। আর সেকারণেই এদিন নতুন করে কেষ্টর জন্য জামিনের আবেদন করেননি তাঁর আইনজীবী।

তবে এদিনের শুনানিতে সায়গলের আইনজীবীরা অংশগ্রহণ করেছিলেন। বাজেয়াপ্ত হওয়া সোনা ফেরতের আবেদন জানান তাঁরা। তবে বিচারক সাফ জানান, বিষয়টির তদন্ত চলছে। পুরো তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। আর যতদিন না পুরো তদন্ত শেষ হচ্ছে ততদিন সোনা ফেরত দেওয়া অসম্ভব।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago