শিবপুরের পরিস্থিতি নজর রাখতে বিশেষ সেল গঠন রাজ ভবনের,কড়া বিবৃতি জারি রাজ্যপালের

খবর লাইভ : হিংসায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা হবে, বিবৃতি জারি করলেন রাজ্যপাল।প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, ‘মানুষকে বোকা বানাবে বলে যারা হিংসায় অংশগ্রহণ করে তারা তাড়াতাড়ি বুঝতে পারবে যে তারা মূর্খের স্বর্গে বাস করছে। যারা হিংসার আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের সমস্ত ব্যবস্থা করা হবে। পবিত্র রাম নবমীর দিন জনগণের সম্পত্তিতে আগুন লাগানোর ঘটনা তা মেনে নেওয়া যায় না।

হাওড়া হিংসা নিয়ে কড়া বিবৃতি জারি করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার সন্ধ্যায় কলকাতা রাজভবন থেকে প্রকাশিত ওই প্রেস বার্তায় হাওড়ায় হিংসা রুখতে যাবতীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল তিহার বন্দি কেষ্টর
লেখা হয়েছে, ‘মানুষকে বোকা বানাবে বলে যারা হিংসায় অংশগ্রহণ করে তারা তাড়াতাড়ি বুঝতে পারবে যে তারা মূর্খের স্বর্গে বাস করছে। যারা হিংসার আশ্রয় নিয়েছে তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের সমস্ত ব্যবস্থা করা হবে। পবিত্র রাম নবমীর দিন জনগণের সম্পত্তিতে আগুন লাগানোর ঘটনা তা মেনে নেওয়া যায় না। হনুমান লঙ্কায় আগুন লাগিয়েছেন ধর্মরক্ষার্থে, কিন্তু পবিত্র দিনে যারা জনগণের সম্পত্তিতে আগুন লাগিয়েছেন তাঁরা অধর্ম করেছেন। গণ্ডগোলে অংশগ্রহণকারী ও মদতদাতারা রং বদলেও পার পাবেন না। পুরো বিষয়টির ওপর রাজভবন কড়া নজর রাখছেন। পরিস্থিতির ওপর নজর রাখতে রাজ ভবনের তরফে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এব্যাপারে রাজ্যপালের গোপন আলোচনা হয়েছে। হিংসা রুখতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল’।

শুক্রবার বিকেলে রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago