পর্ন তারকাকে ঘুষ, আদালতে অভিযুক্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

খবর লাইভ : মুখ বন্ধ রাখতে বলেছিলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে।তারজন্য ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই প্রথম বার আমেরিকার কোনও প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হল। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলি এনেছেন ডেমোক্র্যাটিক দলের সদস্য তথা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ৷ যদিও ট্রাম্পের বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ আনা হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। ব্র্যাগের কার্যালয় নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শীঘ্রই ট্রাম্পের বিরুদ্ধে আনা সব অপরাধমূলক অভিযোগ প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

যদিও ট্রাম্পের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই ‘রাজনৈতিক নিপীড়ন এবং নির্বাচনী হস্তক্ষেপ’ ছাড়া আর কিছু নয়। তিনি যাতে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারেন, সেই জন্যই এই অভিযোগ আনা হয়েছে বলেও তাঁর এবং সমর্থকদের দাবি।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন ‘ইন টাচ’-এ একটি সাক্ষাৎকার দিতে গিয়ে দাবি করেন, ২০০৬ সালে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্কের শুরু হয়েছিল। সেই বছর জুলাই মাসে একটি গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। এর পরে ক্যালিফোর্নিয়া ও নেভাডার রিসর্ট এলাকার হোটেলে তাঁরা যৌন সম্পর্কে লিপ্ত হন । কিন্তু একথা যেন কেউ জানতে না পারে, সে জন্য তাঁকে প্রবল চাপ দেন ট্রাম্প।তারজন্য মোটা টাকা ঘুষও দেন তিনি।ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন দাবি করেছিলেন, তিনিই ট্রাম্পের হয়ে স্টর্মি এবং অন্য এক মডেল কারেনের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছিলেন। এই অভিযোগেই তদন্ত শুরু হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। তদন্ত করেছেন ম্যানহাটান ডিসট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ। তাঁরই রিপোর্টের ভিত্তিতে সামনে এসেছে একাধিক অপরাধ।যদিও ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছিলেন।
সম্প্রতি রিপাবলিক দলের হয়ে ২০২৪-এ আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। সেই আবহেই তাঁকে এই মামলায় অভিযুক্ত করা হল।এই ঘটনা যে নির্বাচনে প্রভাব ফেলবে তা বলাই যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago