খবর লাইভ : নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অয়ন শীলের ১০০ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের হদিশ পেয়েছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এমনই জানা গিয়েছে। নিজের স্ত্রী – পুত্র তো বটেই একাধিক ঘনিষ্ঠের অ্যাকাউন্টে অয়ন শীল কোটি কোটি টাকা পাচার করেছে বলে সূত্রের খবর। এমনকী ঘনিষ্ঠদের নামে প্রচুর সম্পত্তিও কিনেছেন তিনি। অয়ন ও তাঁর ঘনিষ্ঠদের ৫০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। খতিয়ে দেখা হচ্ছে সেই অ্যাকাউন্টগুলির লেনদেন।
ইডি সূত্রের খবর, রাজ্যে ও রাজ্যের বাইরে অয়ন শীলের সম্পত্তি রয়েছে। পেট্রল পাম্প, হোটেল, বিনোদন ব্যবসায় চাকরি বিক্রির টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। স্ত্রী – ছেলে ও ছেলের প্রেমিকার নামে তো বটেই, টাকা বিনিয়োগ করেছেন ঘনিষ্ঠদের নামেও। এব্যাপারে কামারহাটি পুরসভার ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তীর ভূমিকা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সঙ্গে শমীক চৌধুরী নামে এক জীবন বিমা এজেন্টও রয়েছেন আতসকাচের তলায়।
গত ১৮ মার্চ শান্তনুর বলাগড়ের ঠিকানায় তল্লাশির সময় অয়ন শীলের সন্ধান পায় ইডি। প্রথমে তাঁকে চুঁচুড়ায় জেরা শুরু করেন গোয়েন্দারা। জানতে পারেন অয়নের বিধাননগরের ঠিকানার ব্যাপারে। ওই দিন বিকেল থেকে টানা ৩৭ ঘণ্টা অয়নের বিধাননগরের ঠিকানায় তল্লাশি চালান গোয়েন্দারা। এর পর ২০ মার্চ কাকভোরে অয়নকে গ্রেফতার করে নিয়ে যান তাঁরা। অয়নের বিধাননগরের দফতরে তল্লাশি চালিয়ে গোয়েন্দারা জানতে পেরেছেন স্কুলের চাকরি বিক্রির পাশাপাশি রাজ্যের অন্তত ৬০টি পুরসভায় চাকরি বিক্রিতে যুক্ত ছিলেন তিনি। এমনকী ছেলে ও তাঁর প্রেমিকার নামে কিনেছিলেন পেট্রল পাম্প।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…