তৃণমূল বিধায়ক তাপস সাহা মামলায় ‘আদালত সত্য জানতে চায়’, নির্দেশ বিচারপতি মান্থার

খবর লাইভ : নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে দমকল-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক কয়েক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এই মামলা বিচারপতি মান্থার এজলাসে ওঠে। শুনানিতে হাই কোর্টকে সিবিআই জানিয়েছে, বিধায়কের বিরুদ্ধে তদন্ত করতে তারা প্রস্তুত।এরপরই বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, নিয়োগ দুর্নীতির অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। ফলে এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রে ওই সংস্থা তদন্ত করবে কি না, তা খতিয়ে দেখবে আদালত। এরই পাশাপাশি, এই মামলায় রাজ্যের বক্তব্যও জানতে চেয়েছেন বিচারপতি।

তিনি আরও বলেছেন, আদালত সত্য জানতে চায়। তেহট্টের বিধায়কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে হাই কোর্টে মামলা করেন জনৈক ইউসুফ আলি শেখ। তাঁর আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আদালতকে জানিয়েছিলেন, এই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে দুর্নীতি দমন শাখা তদন্ত শুরু করলেও সময় মতো চার্জশিট দেয়নি। ফলে ধৃতেরা জামিন পেয়ে যান।এই মামলার শুনানিতে মঙ্গলবার বিচারপতি মান্থা বলেন, তদন্তের অগ্রগতি নিয়ে আদালত ভাবছে না।আদালত সত্য জানতে চাইছে।’’সিবিআইয়ের এই বক্তব্য শোনার পরই বিচারপতি মান্থা রাজ্যের বক্তব্য শুনতে চান।আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago