দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা! দাপট দেখাবে ঝোড়ো হাওয়া

খবর লাইভ : নিম্নচাপের হাত থেকে এখনই রেহাই নেই রাজ্যবাসীর, সোমবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দাপট দেখাতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী বুধবার-বৃহস্পতিবার অবধি এমন পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। মূলত দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা।

তবে কলকাতায় সোমবার সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। সারাদিনে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪৬ থেকে ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার।

পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে, বুধবারই নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা আসতে চলেছে। বর্তমানে রাজস্থান এবং হরিয়ানায় অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। আর সেকারণেই আগামী বুধ ও বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago