খবর লাইভ : রবিবার ৪৮-৫০ কেজি বিভাগে ফাইনালের মঞ্চে এদিন প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখান নিখাত।
মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি বিভাগে সোনা জিতলেন নিখাত জারিন। ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতীয় বক্সার। এদিন ভিয়েতনামের এন থি টামকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন নিখাত। ফাইনালে এন থি টামকে ৫-০ ব্যবধানে হারান ভারতীয় বক্সার।
রবিবার ৪৮-৫০ কেজি বিভাগে ফাইনালের মঞ্চে এদিন প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখান নিখাত। প্রথম বাউটেই প্রতিপক্ষকে বেগ দেন তিনি। এরপর লাগাতার পাঞ্চে রীতিমতো চাপে ফেলে দেন প্রতিপক্ষকে। পাঁচ বিচারকই প্রথম বাউটে নিখাতকে জয়ী ঘোষণা করেন। দ্বিতীয় রাউন্ডে যদিও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন থি টাম। সেই রাউন্ড ৩-২ ব্যবধানে শেষ হয়। ফাইনাল রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু সেই লড়াইয়ে শেষ হাসি হাসেন নিখাত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…