আজ মেয়েদের আইপিএল-এর ফাইনালে মুখোমুখি মুম্বই এবং দিল্লি

খবর লাইভ : আজ মেয়েদের আইপিএলের ফাইনালে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। মেয়েদের উদ্বোধনী আইপিএলের মেগা ফাইনাল আজ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। দু’দলই টুর্নামেন্টের সবথেকে ধারাবাহিক। সমসংখ্যক পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শীর্ষে থেকে ফাইনালের টিকিট আগে নিশ্চিত করেছে দিল্লি। আর মুম্বইকে এলিমিনেটর খেলে আসতে হয়েছে। তবে ধারে-ভারে শক্তির বিচারে দু’দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

ফাইনালের আগে মুম্বই শিবির চিন্তায় থাকতে পারে অধিনায়ক হরমনপ্রীতের ফর্ম নিয়ে। টুর্নামেন্টের শুরুতে তিনটি হাফসেঞ্চুরি করার পর হরমনের ব্যাটে রানের খরা। এলিমিনেটরে নাট সিভার ব্রান্টের ব্যাট থেকে অপরাজিত ৭২ রানের ইনিংস না এলে অথবা ইসি উওংয়ের হ্যাটট্রিক না থাকলে মুম্বইয়ের ফাইনাল খেলা কঠিন হত। তাই ফাইনালে হরমনের ব্যাটে রান চাইছে মুম্বই। মুম্বই অধিনায়ক অবশ্য ফাইনালের আগে নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন।

হরমনপ্রীত বলেছেন, ‘‘আমি রান না পেলেও দল যদি জেতে, এর থেকে ভাল কিছু হতে পারে না। দল হিসেবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ফাইনালেও এর কোনও ব্যতিক্রম হবে না। দিল্লি খুব ভাল দল। আমরা ফাইনাল উপভোগ করতে চাইছি।’’

দিল্লির অধিনায়ক অস্ট্রেলীয় ব্যাটার ল্যানিং বলেছেন, ‘‘ব্যাটিং ও বোলিং ইউনিট হিসেবে আমরা ভাল করছি। ছন্দটা ফাইনালেও ধরে রাখতে হবে আমাদের। মুম্বই খুব শক্তিশালী। রাশ আলগা করার কোনও জায়গা নেই।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago