টলিউডে দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক বিজেপি বিধায়ক হিরণ

খবর লাইভ : দুর্নীতি ইস্যুতে নাম জড়িয়েছে একাধিক টলিউড অভিনেতা-অভিনেত্রীদের এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দুর্নীতিতে টলিউড যোগের একাধিক তথ্য ইতিমধ্যেই হাতে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের। এবার টলিউডে দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের বিধায়ক বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়। এবার দেব, বনি সেনগুপ্ত, প্রযোজক শ্রীকান্ত মোহতা, সায়নী ঘোষের বিরুদ্ধে চন্দ্রকোণায় তোপ দাগলেন হিরণ। পাল্টা দিয়েছেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। তিনি সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি”।

মেদিনীপুরের চন্দ্রকোণায় একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন হিরণ। সেখানে তাঁকে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে ‘গ্ল্যামার যোগ’ নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে খড়গপুরের বিজেপি সাংসদ বলেন, গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে আগেও আমি বলেছিলাম দীপক অধিকারী দুর্নীতিতে ভীষণভাবে যুক্ত। তিনি ৫ কোটি টাকা এনামুল হকের কাছ থেকে নিয়েছিলেন। হিরণের আরও অভিযোগ, বনি সেনগুপ্তের মতো ছোট্ট একটা বাচ্চা ছেলেও, সবেমাত্র অভিনয়ে এসেছে, সেও কীভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। পাশাপাশি সায়নী ঘোষ সম্পর্কে হিরণের অভিযোগ, তিনি কীভাবে একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন। কার টাকায় বানিয়েছেন। শ্রীকান্ত মোহতা, যিনি সব থেকে বড় প্রডিউসার, তিনি কত বড় দুর্নীতিতে জড়িয়েছিলেন, কোটি কোটি টাকা লুঠ করেছেন, চুরি করেছেন।

তবে হিরণের এদিনের বক্তব্য প্রসঙ্গে পাল্টা দিয়ে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ সাফ জানান, “হিরণ আমার সম্পর্কে যা বলছেন, এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে হলে করব। হিরণ রাজনীতি ও অভিনয়ে সব ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি। যদি দল কিংবা মানুষের অ্যাটেনশন পাওয়ার জন্য এসব বলে থাকেন, তাহলে আমার কিছু বলার নেই। এসব করে হিরণ শেষমেশ কিছুই পাবেন না। খবরের শিরোনামে থাকতেই এসব হয়তো বলছেন। সায়নী আরও জানান, আমার ধারণা হিরণের একটা ক্ষোভ রয়েছে। হিরো হিরণ যথার্থ মর্যাদা পাননি। সেই হতাশা থেকেই এই ধরনের কথাবার্তা বলছেন।”

তৃণমূল সাংসদ শান্তনু সেনও। তিনি পরিষ্কার জানিয়েছেন, “হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারাবর তৃণমূলে আসতে চেয়েছিল। তবে যা শর্ত দিয়েছিল আমাদের দল তা মানেনি। ও নিজেই জানে না কতদিন বিজেপিতে থাকবে। মনের দুঃখে এই কথা বলছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago