মাত্র ২৪ বছরের এমবাপের হাতেই উঠছে ফ্রান্সের অধিনায়কত্ব

খবর লাইভ : শেষ পর্যন্ত জল্পনাই সত্যি হলো। কিলিয়ান এমবাপের হাতেই উঠতে যাচ্ছে অধিনায়কত্বের আর্মব্যান্ড। মঙ্গলবার সংবাদিক বৈঠকে অধিনায়কত্ব নিয়ে প্রশ্নে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম চুপ করে ছিলেন। কিন্তু ফ্রান্সের ফুটবল প্রোগ্রাম ‘টেলিফুট’-এ মুখ খুললেন দেশম। ফরাসি এই কোচ জানিয়ে দিয়েছেন, এমবাপেই হতে যাচ্ছেন ফ্রান্স দলের অধিনায়ক। ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব। এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসিরা। ফরাসিদের হয়ে ৬৬ ম্যাচে ৩৬ গোল করা এমবাপ্পের অধিনায়কত্ব করার মতো সব গুণই আছে বলেই মনে করেন দেশম। তিনি বলেছেন,‘এমবাপে ফ্রান্সের নতুন অধিনায়ক। আঁতোয়ান গ্রিজম্যান সহ-অধিনায়ক। মাঠে ও দলের মধ্যেও একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে এ দায়িত্ব পাওয়ার মতো সব গুণ এমবাপের মধ্যে আছে।’

গতকাল দেশম বলেছিলেন, ‘অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এ বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সাংবাদিক সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে, ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।’
মাত্র ২৪ বছর বয়সে ফ্রান্সের নেতৃত্বভার পাচ্ছেন এমবাপে। যদিও ফ্রান্সকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা এমবাপের আগেই হয়েছে। গত সেপ্টেম্বরে ন্যাশনস লিগে ডেনমার্কের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন এমবাপের। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে সর্বশেষ ম্যাচে পিএসজিকেও নেতৃত্ব দিয়েছিলেন এই ফরাসি তারকা। ২০১২ সালে ফ্রান্স দলের কোচ হিসেবে যোগ দেওয়ার পর এবারই প্রথম অধিনায়ক খুঁজতে হয়েছে দেশমকে। কারণ, ২০০৮ থেকে ২০২২—এ ১৪ বছর ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছেন উগো লরিস। ২০২২ বিশ্বকাপ ফাইনালের তিন সপ্তাহ পরই আন্তর্জাতিক ফুটবল ছাড়েন এই গোলরক্ষক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago