সল্টলেকের বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার!

খবর লাইভ : সল্টলেক থেকে ফের বিপুল পরিমাণ মাদক উদ্ধার। বিধাননগরের নওভাঙা এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিলাসবহুল গাড়ি থেকে এই মাদক উদ্ধার করেছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) । জানা গেছে, ৩০ হাজারের বেশি ছোট ছোট প্যাকেট পাওয়া গেছে গাড়ি দুটি থেকে। ওই প্যাকেটগুলোতে ঠাসা ছিল বহুমূল্য হেরোইন।

কিছুদিন আগেই এই নওডাঙায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার মাদক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। মোমিন খান ও মেহতাব বিবি নামে ওই দম্পতি ছাগলের খোঁয়াড়ের আড়ালে বহুমূল্য মাদকের কারবার ফেঁদে বসেছিল। লাখ লাখ টাকার হেরোইনের লেনদেন হত সেখান থেকে। হাতেনাতে তাদের গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। ধৃতদের জেরা করেই আরও ২ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করা হল মঙ্গলবার।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে নওভাঙা এলাকায় অভিযান চালিয়ে দু’টি বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন তদন্তকারীরা। গাড়িগুলি নিয়ম মেনেই পার্ক করানো হয়েছিল। বাইরে থেকে দেখে কোনও সন্দেহ হওয়ার সম্ভাবনাই ছিল না। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা হাজার হাজার কাগজের পুরিয়া পান। পুরিয়ার মধ্যে রাখা ছিল হেরোইন। মোট ৩০ হাজার হেরোইনের পুরিয়া গাড়ি দু’টি থেকে উদ্ধার করে পুলিশ। যার ওজন প্রায় দেড় কেজি। পাশাপাশি, আলাদা করে আরও এক প্যাকেট মাদক উদ্ধার করা হয়। সেখানে আরও ৫০০ গ্রাম হেরোইন ছিল বলে দাবি তদন্তকারীদের। সব মিলিয়ে মোট উদ্ধারকৃত মাদকের পরিমাণ ২ কেজি।

পুলিশ জানিয়েছে, এই মাদককারবারের সঙ্গে বহু লোক জড়িত রয়েছেন।যাঁরা সুকৌশলে মাদকের পুরিয়া ক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। ধৃতেরা পশুপালনের আঁড়ালে রমরমিয়ে এই ব্যবসা করতেন বলে দাবি এসটিএফের। ধাপার মনপুর এলাকায় তাঁদের একটি ফ্ল্যাট রয়েছে। এই কারবারের সঙ্গে যুক্ত অন্যান্যদেরও খুঁজছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago