মহেশতলায় বাজি বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক, ঘটনাস্থলে দমকলমন্ত্রী

খবর লাইভ : মহেশতলার নুঙ্গিতে বাজি কারখানার বিস্ফোরণে ৩ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার বাড়ির মালিক। মঙ্গলবার সকালে ভরত হাতি নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে মহেশতলা থানার পুলিশ। ওই বাড়িতে বাজি তৈরির কোনও বৈধ লাইসেন্স ছিল কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিন বিস্ফোরণস্থল পরিদর্শন করেন ও যথাযথ তদন্তের আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ এবার পুরীতে বাংলার গেস্ট হাউস! আজই ওড়িশায় মমতা

সোমবার সন্ধেবেলা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের পুটখালি মণ্ডলপাড়ায় একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। পুলিশ সূত্রের খবর, মৃতেরা হলেন কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি এবং তাঁর ছেলে শান্তনু হাতি এবং প্রতিবেশী মাধ্যমিক পরীক্ষার্থী আলো দাস।বিধ্বংসী অগ্নিকাণ্ডের খবর পেতেই ঘটনাস্থলে দমকল কর্মীদের পাশাপাশি মহেশতলা এবং বজবজ থানার পুলিশও পৌঁছয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।যদিও বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানলার কাচ, দেওয়ালে ফাটল ধরেছে বলে খবর। আতঙ্ক রয়েছে এলাকায়।
মঙ্গলের সকালেই ঘটনাস্থলে দমকলমন্ত্রী এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন। মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ফরেন্সিক দলকে ঘটনাস্থলে আসার জন্য আবেদন জানানো হয়েছে। বিস্ফোরণকাণ্ডের দ্রুত তদন্তেরও আশ্বাস দেন মন্ত্রী। আজই ঘটনাস্থলে ফরেন্সিক দল আসার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago