আইএসএল-এর সেরা একাদশ ঘোষণা, দলে মোহনবাগানের দুই ফুটবলার

খবর লাইভ : সদ্য শেষ হয়েছে আইএসএল। ২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। আর এদিন প্রকাশিত হল মরশুমের সেরা একাদশ। সেরা একাদশে মোহনবাগানের দুই ফুটবলার। এরা হলেন বিশাল কাইথ এবং প্রীতম কোটাল। গোল্ডেন গ্লাভস জয়ী বিশাল কাইথ গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন। এদিকে এটিকে মোহনবাগানের অধিনায়ক প্রীতম কোটাল সুযোগ পেয়েছেন সেন্ট্রাল ডিফেন্সে। মরশুমের সেরা একাদশে অধিনায়ক হিসেবেও নির্বাচিত হয়েছেন প্রীতম।

এই একাদশে সব থেকে বেশি ফুটবলার রয়েছে আইএসএল লিগ শিল্ড জয়ী মুম্বই সিটি এফসির। মুম্বইয়ের রয়েছে চার ফুটবলার। রাইট ব্যাকে রয়েছেন রাহুল ভেকে। সেন্ট্রাল মিডফিল্ডে সুযোগ পেয়েছেন আপুইয়া। রাইট উইং হাফে রয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার পুরস্কার পাওয়া লালিয়ানজুয়ালা ছাংতে। আর অ্যাটাকিং মিডফিল্ডে সুযোগ পেয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। এদিকে টুর্নামেন্টে রানার্স আপ বেঙ্গালুরু এফসির কেবল সুরেশ ওয়াংঝাম সুযোগ পেয়েছেন এই একাদশে।

হায়দারাবাদ এফসির দুইজন ফুটবলার এই একাদশে রয়েছেন। সেন্ট্রাল ডিফেন্সে ওডেই ওনাইন্ডিয়া এবং লেফট ব্যাকে আকাশ মিশ্রা রয়েছেন এই একাদশে। শেষে এফসি গোয়ার নোয়া সাদাউই লেফট উইং হাফে এবং ওড়িশা এফসির দিয়েগো মউরিসিও, যিনি গোল্ডেন বুট জিতেছেন, তিনি জায়গা পেয়েছেন ফরোয়ার্ডে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago