খবর লাইভ : মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আগুনে পুড়ে মৃত্যু হল তিনজনের। কারখানার মালিকের স্ত্রী, পুত্র ও এক প্রতিবেশীর মৃত্য়ু হয়েছে বলে খবর।
সূত্রের খবর, এদিন সন্ধ্যায় আচমকাই বাজি কারখানায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তারপরেই দাউ দাউ করে আগুন। যেসময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে তখন ঘটনাস্থলে ছিলেন না কারখানার মালিক ভরত হাতি। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। কারখানার মালিকের স্ত্রী লিপিকা হাতি, ছেলে শান্তনু ও আলো দাস নামে একজন নাবালিকার দেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা ও পুলিশ। দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
চারপাশে একাধিক বাড়ি। তার মধ্যে মজুত করা হয়েছিল বাজি। কিন্তু কীভাবে বসতবাড়িতে বাজির কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বাজি কারখানার অনুমতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…