ফের বাড়ছে কোভিড সংক্রমণ! শীর্ষে গুজরাট

খবর লাইভ : সবেমাত্র শীত পেরিয়েছে।বসন্ত আসতেই ফের মাথাচারা দিয়ে উঠেছে কোভিড। সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কোভিড আক্রান্তের সংখ্যাও। সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুহারও উর্ধ্বমুখী। শনিবার কোভিডে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গিয়েছে। গত ১৩০ দিনের মধ্যে যা দেখা যায়নি।

গত সাত দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, শনিবার দেশে নতুন করে কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১ জন। গত বছরের নভেম্বর মাসের শুরুতে আক্রান্তের সংখ্যা শেষ বার ১০০০ ছাড়িয়েছিল। গত এক সপ্তাহে প্রায় ৫ হাজার মানুষ নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতেই কোভিড সংক্রমণের হার বেশি। তবে এবার উত্তর, পূর্ব ভারতেও ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত কয়েক দিনে সংক্রমণ বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা গিয়েছে গুজরাটে। সাত দিনে সেখানে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। যা তার আগের সাত দিনের তুলনায় সাড়ে তিন গুণ বেশি।
গুজরাট ছাড়াও কোভিড সংক্রমণ বেড়েছে মহারাষ্ট্র এবং কর্নাটকে। মহারাষ্ট্রে সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। গত সাত দিনে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৫। কর্নাটকে সাত দিনে আক্রান্ত হয়েছেন ৭৩৯ জন। পিছিয়ে নেই রাজধানী দিল্লিও। সাত দিনে দিল্লিতে কোভিড আক্রান্তের সংখ্যা ৯৭ থেকে বেড়ে হয়েছে ২৩৫। এ ছাড়া, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডে কোভিডে সংক্রমণের হার বেশি রয়েছে। দেশে গত সাত দিনে করোনায় ১৯ জনের মৃত্যুও হয়েছে।
যদিও এখনও সংক্রমণ নিয়ন্ত্রণেই রয়েছে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের বুলেটিন অনুযায়ী, রবিবার পর্যন্ত বাংলায় কোভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন।নেই মৃত্যু।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago