দুর্যোগের দাপট ! বৃষ্টি চলবে কতদিন, জানাল হাওয়া অফিস

খবর লাইভ : গত বৃহস্পতিবার থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখী চাক্ষুষ করেছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের  পূর্বাভাস মতোই রবিবারেও বৃষ্টি ভিজল কলকাতা । মেঘবৃষ্টির খেলায় সপ্তাহ শেষে রোদের রিটারমেন্ট স্পষ্ট। দুর্যোগ চলবে আগামী সপ্তাহেও, জানিয়ে দিল হাওয়া অফিস। রাজ্যের নটি জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হল।

ফাল্গুনে গরমের আমেজ ভোগ করতে হয়েছিল বঙ্গবাসীকে। সাময়িক স্বস্তি দিয়ে কয়েক পশলা বৃষ্টি হলেও চৈত্র শুরু হতে না হতেই ঝমঝমিয়ে ভিজছে উত্তর থেকে দক্ষিণ। উধাও গরমের অস্বস্তি৷ সেভাবে বাড়ছে না দিনের তাপমাত্রাও৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দু’দিন অন্তত এই পরিস্থিতি চলবে৷ আগামী মঙ্গলবার থেকে বাংলার আকাশে কাটবে দুর্যোগের ঘনঘটা। বসন্তের এই অকালবর্ষণ কেন? আবহবিদরা দায়ী করছেন অক্ষরেখার অবস্থানকে৷ আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা সৌরাশিস বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টা মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বাংলাদেশ সংলগ্ন পূর্ববর্তী জেলা এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। আগামী ২৩ মার্চ থেকে কলকাতায় ফিরবে শুষ্ক আবহাওয়া। পুরুলিয়া-সহ বাংলার পশ্চিমাঞ্চলের একাধিক জেলার বিভিন্ন শহরে শনিবার ঝড়বৃষ্টি হয়েছে৷ শিলাবৃষ্টি এবং বজ্রপাতের খবরও মিলেছে৷ উত্তরে বাড়ছে বৃষ্টির দাপট, বরফে ঢেকেছে দার্জিলিং। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ির জনজীবনও। আবহাওয়ার থামখেয়ালীপনায় অসুবিধায় পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের৷ তবে বৈশাখের গরম অনুভূত হওয়ার আগে বসন্ত শেষের অকাল বর্ষণে মজেছে বঙ্গবাসী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago