খবর লাইভ : বদলেছে বঙ্গের আবহাওয়া, রোদের মেজাজ অস্তাচলের পথে । বৃষ্টি ভেজা রবিবাসরীয় আমেজে সেজে উঠেছে পাহাড়ের রানি। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে । দক্ষিণবঙ্গের আকাশেও সেই আমেজ। তবে পাহাড়ের রানি সকাল থেকেই ধরা দিয়েছে অন্য মেজাজে। হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা হলেও পর্যটকরা বলছেন বৃষ্টি বাড়ছে দার্জিলিঙে। সকাল থেকেই দার্জিলিং, সান্দাকফু ও লাগোয়া এলাকায় কনকনে ঠান্ডা হাওয়া । আর ঠিক এই সময়েই নিজেকে ঢেলে সাজাতে প্রকৃতিও যেন বেপরোয়া। শনিবার সারারাত তুষারপাতের পর রবিবার সকাল থেকেও সেই এক দৃশ্য।
বৃষ্টি বাড়ছে উত্তরে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলার মালবাজার এবং তার পার্শ্ববর্তী এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার জেরে ওই এলাকায় তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওয়া অফিস জানিয়েছে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে সব থেকে বেশি নজর কেড়েছে সান্দাকুফুর তুষারপাত । দার্জিলিং শহর, লাগোয়া এলাকা এবং পাহাড়ের নানা কোণে শুধুই মিশেছে বরফের ফোঁটা। আগামী ২ থেকে ৩ দিন তুষারপাত চলবে বলে জানা যাচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…