সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম‍্যাচে ১০ উইকেটে হার রোহিতদের

খবর লাইভ : ভারত-অস্ট্রেলিয়া তিন ম‍্যাচের একদিনের সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। রবিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল। এই হারের ফলে সিরিজে সমতা ফেরাল স্টিভ স্মিথরা। সিরিজের ফলাফল ১-১।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৩১ রান করেন তিনি। ২৯ রানে অপরাজিত অক্ষর প‍্যাটেল। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান। ছুটি কাটিয়ে দলে ফেরেন তিনি। শূন‍্য রানে আউট হন  সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। অজিদের হয়ে পাঁচ উইকেট নেন মিচেল স্টার্ক। তিন উইকেট নেন সেন এবোট। দুই উইকেট নেন নাথান ইলিস।

আরও পড়ুনঃ দুর্যোগের দাপট ! বৃষ্টি চলবে কতদিন, জানাল হাওয়া অফিস

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয়। ট্রাভিস হেড ৫১ রানে অপরাজিত। মিচেল মার্স ৬৬ রানে অপরাজিত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago