খবর লাইভ : শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠক শেষে সাংবাদিকের মুখোমুখি হন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানানোর পাশাপাশি বেশ কিছু সাংগঠনিক বদলের কথা জানিয়েছেন তাঁরা। তৃণমূলের বহু চর্চিত ‘পর্যবেক্ষক’ পদ না ফেরানো হলেও রাজ্যের জেলাগুলির দায়িত্ব বেশ কয়েকজন নেতার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুদীপ-চন্দ্রিমা।
তাঁরা জানিয়েছেন, তৃণমূলের সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছে মোশারফ হোসেনকে। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে বর্ধমান, দার্জিলিঙের পাশাপাশি নদিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হামিককে হাওড়া ও হুগলি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমানের পাশাপাশি আইনমন্ত্রী মলয় ঘটক বাঁকুড়া ও পুরুলিয়ার দায়িত্ব পেয়েছে। তৃণমূল বিধায়ক তাপস রায়কে দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে মালদা ও মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়ছে। মন্ত্রী মানস ভুঁইয়া পেয়েছে দুই মেদিনীপুরের দায়িত্ব। চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম দেখবেন।
এদিন বিভিন্ন নেতাদের মধ্যে জেলার দায়িত্ব ভাগ করে দেওয়ায় ‘পর্যবেক্ষক’ পদ ফেরনো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তবে শাসকদলে ফেরানো হল পর্যবেক্ষক পদ? এই প্রশ্নের জবাবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “দলের তরফে পর্যবেক্ষক বলে ঘোষণা হয়নি।
তাঁরা সংশ্লিষ্ট জেলা দেখবেন বলে বলা হয়েছে। দলের তরফে তাঁরা জেলার সংগঠন দেখবেন। ঘুরিয়ে ফিরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের কিছু কিছু পদ্ধতিগত সিদ্ধান্ত নিতে হতে পারে। এখন কোনও অবজার্ভার নেই, দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। পর্যবেক্ষক পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ একজনের দায়িত্ব রয়েছে, পরবর্তীকালে তাঁদের বদলে দেওয়া হতে পারে।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…