খবর লাইভ : বনি সেনগুপ্তের পর সোমা চক্রবর্তী। কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা ফেরালেন কুন্তল ‘ঘনিষ্ট’ সোমা চক্রবর্তী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রের খবর, ৫৫ লক্ষ ৬৩ হাজার টাকা ফিরিয়েছেন তিনি। ওই টাকা কুন্তলের থেকে ঋণ হিসাবে নিয়েছিলেন তিনি।
জানা গিয়েছে, কুন্তলের অ্যাকাউন্ট থেকে যে টাকা লেনদেন হয়েছিল, তার মধ্যে এক কোটি টাকা উদ্ধার করা হয়েছে। বনি সেনগুপ্ত ইতিমধ্যেই ৪০ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। এ বার টাকা ফেরত দিলেন সোমাও। সেই অ্যাকাউন্ট দু’টি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে কুন্তলের ১০টি অ্যাকাউন্টও।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে কুন্তলের গ্রেফতারির পর থেকেই কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কোথায় গিয়েছে তা খুঁজে দেখতে গিয়ে ব্যবসায়ী সোমার নাম পায় ইডি। তদন্তকারীদের দাবি, কুন্তলের অ্যাকাউন্ট থেকে অন্তত ৫০ লক্ষ টাকা গিয়েছে সোমার অ্যাকাউন্টে।সেই ধার নেওয়া টাকাই ইডিকে ফেরালেন সোমা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…