খবর লাইভ : ভয়াবহ সাইক্লোনে বিধ্বস্ত মালাউই, ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩২৬ ছাড়িয়েছে। মালাউইয়ের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলবর্তী দেশগুলিতে আছড়ে পড়েছে শক্তিশালী সাইক্লোন ফ্রেডি । ঝড়ের দাপটে ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রবল বৃষ্টির জেরে ব্যহত হয়েছে নাগরিক জীবনযাত্রা। নাগাড়ে বৃষ্টিতে ব্যহত হচ্ছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রশাসনের।
ভয়াবহ ঘূর্ণিঝড় ফ্রেডির দাপটে রীতিমতো দিশেহারা মোজাম্বিক এবং মাদাগাস্কার। ঘরছাড়া হয়েছেন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মানুষ। আহতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। আফ্রিকার চিলোবিতে এই সাইক্লোনের জেরে প্রায় ৩০ জন মারা গেছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোজাম্বিকে মৃতের সংখ্যা ১০, আহত ১৩ জন। সেদেশের প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে যে গতকাল থেকে বৃষ্টির দাপট খানিকটা কমতে শুরু করায় অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানো হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লির তরফ থেকে সব রকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…