নিয়োগ দুর্নীতি মামলায় জামিন মিলল লালুর পরিবারের

খবর লাইভ : অবশেষে লালুর পরিবারে স্বস্তি। জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় শেষমেশ জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব । বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের তরফে লালুর পাশাপাশি তাঁর স্ত্রী তথা বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তাঁদের কন্যা মিশা ভারতীকেও জামিন দেওয়া হয়েছে। জানা গিয়েছে মাথাপিছু ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁদের জামিন মঞ্জুর হয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে দিল্লি আদালতে হাজিরা দিতে আসেন লালু প্রসাদ যাদব, স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতী। প্রবীণ আরজেডি নেতাকে হুইলচেয়ারে বসে আদালতে আসতে দেখা যায়। এদিন মামলার শুনানি শুরু হলে রাউস অ্যাভিনিউ আদালতের তরফে লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী ও মিশা ভারতীকে জামিন দেওয়া হয়। এরপরই আদালতের তরফে মাথাপিছু ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিহারে জমির বদলে চাকরির দুর্নীতি মামলার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। গত মাসেই সিবিআই দিল্লির আদালতে চার্জশিট পেশ করে। সেখানে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী সহ মোট ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছিল। তবে চার্জশিটে তাঁদের গ্রেফতারির দাবি জানানো হয়নি। তবে সূত্রের খবর, আগামিদিনে যদি জমির বদলে চাকরির দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে আদালতে হাজিরা দিতে বলা হলে তিনি আর হাজিরা দেবেন কি না, তা স্থির করবেন চিকিৎসকরাই। তাঁর শারীরিক অবস্থার কথা জানিয়েই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন জানানো হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago