এবার যোগী আদিত্যনাথকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করলেন নীতিন গডকরি

খবর লাইভ : উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী গডকরি বলেন, ‘ উত্তর প্রদেশ খুব শিগগিরই সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হিসাবে উঠে আসবে যোগী আদিত্যনাথের অধীনে।’

আরও পড়ুনঃ অমীমাংসিত ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, ২-১-এ বর্ডার-গাভাস্কার ট্রফি জয় ভারতের

পরিবহনে ১৮ টি প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে সংক্রান্ত মন্ত্রকের মন্ত্রী। সোমবার গোরক্ষপুরের ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই মঞ্চ থেকে যোগীর উদ্দেশে প্রশংসা করে গডকরি বলেন, উত্তরপ্রদেশে ‘রামরাজ্য’ প্রতিষ্ঠা হচ্ছে যাতে দারিদ্রতা সরিয়ে ফেলা যায়, জনতার কল্যাণ করা যায়।
আরও একধাপ এগিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা টেনে যোগী আদিত্যনাথের প্রসঙ্গে মন্তব্য করেন তিনি । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘যেভাবে শ্রীমদ্ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, দুষ্ট যতই প্রভাব বিস্তার করুক, সমাজে ক্ষতি শুরু হোক, অন্যায় নির্যাতন যতই বাড়ুক মানুষের ওপর, তিনি নিজে মানুষকে রক্ষা করতে অবতীর্ণ হবেন। একইভাবে উত্তরপ্রদেশে যোগীজি খারাপ শক্তিকে প্রতিহত করতে ও মানুষকে রক্ষা করতে পদক্ষেপ করছেন।’

এর আগে তিনি বলেছিলেন , উত্তরপ্রদেশের সড়কগুলিকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সড়কের মতো করে তুলবেন। সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় মন্ত্রী ওই সভা থেকে বলেন, ২০১৪ সালের পর উত্তর প্রদেশের জাতীয় সড়কের দৈর্ঘ দ্বিগুণ হয়েছে। আর ২০২৪ সালের শেষের মধ্যে ৫ লাখ কোটি টাকার কাজ সম্পন্ন হবে। উত্তরপ্রদেশে জাতীয় সড়ক সংক্রান্ত আগামী দিনের রোডম্যাপ সম্পর্কেও বেশ কয়েকটি তথ্য তুলে ধরেন তিনি। কোন প্রকল্প শেষ হয়েছে, কতগুলি বাকি, সেই সমস্ত তথ্য পরিসংখ্যান তিনি তুলে ধরেন।

তিনি বলেন,’ এই প্রকল্পগুলি হয় উদ্বোধন করা হচ্ছে বা বাবা গোরক্ষনাথের এই পবিত্র ভূমিতে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা চলছে। প্রকল্পগুলি উত্তরপ্রদেশে বিনিয়োগকে উৎসাহিত করবে এবং শিল্প বিকাশকে এগিয়ে নিয়ে যাবে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago