খবর লাইভ : সোমবারই নিয়োগ দুর্নীতিতে তিন দিনের ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের। এদিন আদালতে যাওয়ার পথে সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় মুখ খুললেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তনু জানিয়ে দিলেন ‘মাস্টারমাইন্ড’-এর নাম। পাশাপাশি তাঁর আরও দাবি, অন্য রাজ্যে সমস্ত টাকা সরিয়ে দেওয়া হচ্ছে। এদিন শান্তনু সাফ জানান, কুন্তল একদিকে নজর ঘোরাচ্ছে আর অন্য দিকে নিজের টাকাগুলো অন্য রাজ্যে সাইড করছে।
এদিন শান্তনু আরও বলেন, সকলকে বিভ্রান্ত করে অন্য রাজ্যে টাকা পাঠিয়ে দিচ্ছে কুন্তল। আমি এ সবের সঙ্গে কোনওভাবেই জড়িত নই। আমার সব সম্পত্তি বৈধ। আগামী দিনেই সব প্রমাণিত হবে। কুন্তল এজেন্টদের ভয় দেখাচ্ছে। কয়েকশো এজেন্টের থেকে ও কয়েকশো কোটি টাকা তুলেছে।
উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে ইডি হেফাজতের পর বর্তমানে জেল হেফাজতে রয়েছেন কুন্তল। তবে শান্তনুর এমন স্বীকারোক্তির পরই ইডি আধিকারিকদের প্রশ্ন, কুন্তলের আরও কত টাকা রয়েছে যা তিনি জেলের ভিতর থেকে অন্য রাজ্যে সরিয়ে দিচ্ছেন? তবে শান্তনুর দাবি কতটা যুক্তিযুক্ত তা তদন্তসাপেক্ষ। উল্লেখ্য, গত তিন দিনে শান্তনুর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তারপর এদিন বিস্ফোরক দাবি করলেন তিনি।
অন্যদিকে সোমবারই ব্যাঙ্কশাল আদালতে শান্তনুকে পেশ করা হয়েছে। এদিন আদালতের কাছে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানাবে ইডি আধিকারিকরা। কিন্তু আদালত এখন কী নির্দেশ দেয় সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…