খবর লাইভ : ‘গ্রুপ-সি’ নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় দুর্নীতির হদিশ। আর সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিল স্কুল সার্ভিস কমিশন। সোমবার স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত মেনে গ্রুপ সি পদের ৩, ৪৭৮ জনের তালিকা প্রকাশ করল। যা দেখে রীতিমতো ভিরমি খাওয়ার জোগাড়।
তালিকা প্রকাশের পরই দেখা যাচ্ছে, ঔ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ৩ হাজার ৩০ জনেরই নম্বর দেদারে বাড়ানো প্রকাশিত তালিকায় স্পষ্ট নিয়োগ-দুর্নীতিতে কারচুপির ছবি। কলকাতা হাইকোর্ট আগেভাগেই নির্দেশ দেওয়া হয়েছিল কতজন পরীক্ষার্থীর কত নম্বর বাড়ানো হয়েছে? আর হাইকোর্টের নির্দেশ মেনেই তালিকা প্রকাশ করল কমিশন। তবে এখানেই শেষ নয়, প্রাপ্ত নম্বর এবং ওএমআর শিটে দেখানো নম্বরেও বিস্তর ফারাক। প্রাপ্ত ১ নম্বর বেড়ে দাঁড়িয়েছে ৫৬ তে সেই উদাহরণও রয়েছে তালিকায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে ১০ নম্বরের কম পাওয়া প্রার্থীদেরই নম্বর বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গাজিয়াবাদে ওএমআর মূল্যায়নকারী সংস্থা ‘নায়সা’ থেকে পাওয়া তথ্য আর কলকাতার এসএসসি অফিস থেকে পাওয়া নম্বরের তালিকার মধ্যে পার্থক্য থাকার অভিযোগ আগেই উঠে এসেছিল তদন্তে। পরে এসএসসি ও কলকাতা হাইকোর্ট স্বীকার করে নেয় সে কথা। এরপর গত ১০ মার্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নম্বর কারচুপির তালিকা প্রকাশ করার নির্দেশ দেয়। সেই মতো সোমবার তালিকা প্রকাশ করা হল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…