খবর লাইভ : পিঠে চোটের কারণে ব্যাট করতে নামতে পারলেন না তারকা ব্যাটার শ্রেয়স আইয়র।
আহমেদাবাদে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট চলাকালীন বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে। পিঠে চোটের কারণে ব্যাট করতে নামতে পারলেন না তারকা ব্যাটার শ্রেয়স আইয়র। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করানোর জন্য। তাই আহমেদাবাদে চতুর্থ দিনের সকালে রবীন্দ্র জাদেজা আউট হতে শ্রেয়সের জায়গায় ব্যাট করতে নামেন শ্রীকর ভরত। শ্রেয়স এই টেস্টে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট জানান হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে।
ম্যাচের তৃতীয় দিনে শুভমন গিল আউট হওয়ার পর জাদেজা ব্যাট করতে নেমেছিলেন। তখন মনে করা হয়েছিল বাঁহাতি জাদেজাকে ইচ্ছা করেই নামিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু চতুর্থ দিনের সকালে জাদেজা আউট হওয়ার পর উইকেটরক্ষক ভরতকে নামতে দেখা যায়। তাতে অবাক হয়ে যান ক্রিকেটপ্রেমীরা। প্রশ্ন ওঠে, কেন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভরতকে নামানো হল। আর তখনই জানা যায় যে শ্রেয়সের চোট। শ্রেয়সের পিঠে ব্যথা রয়েছে বলে জানালেন ধারাভাষ্যকাররাও।
এদিকে বিসিআইয়ের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের শেষে ফের পিঠের নিচের দিকে ব্যাথার কথা জানিয়েছেন শ্রেয়স। তাঁর পিঠে স্ক্যান করা হচ্ছে। বোর্ডের মেডিক্যাল টিম তাঁর পরিস্থিতির দিকে নজর রাখছে।
তবে শ্রেয়স এই টেস্টে খেলতে পারবেন কি না তা এখনও স্পষ্ট জানান হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…