খবর লাইভ : উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়েও বিশেষ সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে আরও বাড়তি পদক্ষেপ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে ফোন নিয়ে ঢোকা আটকাতে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে ব্যবহার করা হচ্ছে মেটাল ডিটেক্টর। পাশাপাশি, অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুনঃ মেসিকে ফিরে পেতে ফের আসরে নামল বার্সেলোনা
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পায়লট প্রজেক্ট হিসাবে আমরা অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করব। পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন আটকানোর পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসও যাতে আটকানো যায়, তার জন্যই এই রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য জয়েন্ট বোর্ড এই ধরনের পদ্ধতি ব্যবহার করে। আমরা সেটাই এবার পাইলট প্রোজেক্ট হিসাবে শুরু করছি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…