খবর লাইভ : ফ্রিকিক নিয়ে কিছু দিন আগেই বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সুনীল ছেত্রী। তার পর থেকেই কেরল ব্লাস্টার্সের সমর্থকদের রোষের শিকার তিনি। পোড়ানো হয়েছে তাঁর কুশপুতুল। পরিবারকে উদ্দেশ্য করে অকথ্য গালিগালিজ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শেষ পর্যন্ত থাকতে না পেরে এ বার জবাব দিলেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি কেরল সমর্থকদের শান্ত হতে অনুরোধ করেছেন।
আরও পড়ুনঃ নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার হুগলির তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়
কী লিখেছেন সুনীলের স্ত্রী ?
সোনম লিখেছেন, “ফুটবল, শত্রুতা, আবেগ, সমর্থনের মাঝে ভদ্র এবং দয়ালু থাকতে কবে আমরা ভুলে গেলাম? আশা করি এত দিনে আপনারা সবাই সমাজমাধ্যমে ঘৃণা, খারাপ ভাবনাচিন্তা এবং হতাশা প্রকাশের থেকে কিছুটা দূরে চলে গিয়েছেন এবং নিজের বাড়িতে প্রিয় লোকজনদের মাঝে আবার ফিরে গিয়েছেন। আশা করি গালিগালাজ এবং হুমকি দেওয়ার মাধ্যমে আপনাদের যেটা দরকার ছিল, সেটা পেয়ে গিয়েছেন।”
সোনমের সংযোজন, “কেরল খুব ভাল একটা রাজ্য যেখানে অনেক ভদ্র মানুষ রয়েছেন। তাই কোনও ধরনের ঘৃণাই আমার ধারণাকে বদলাতে পারবে না। ফুটবল নিঃসন্দেহে মানুষকে আবেগপ্রবণ করে তোলে, কিন্তু শেষ বাঁশি বাজার পর ভদ্রতাকেই প্রাধান্য দেওয়া উচিত।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…