খবর লাইভ : ভারতের দুটি উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।
ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট, প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান অস্ট্রেলিয়ার। শতরান উসমান খোয়াজার। ১০৪ রানে অপরাজিত তিনি। ভারতের হয়ে দুটি উইকেট মহম্মদ শামির।
এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান করে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দুরন্ত লড়াই করছেন উসমান খোয়াজা। ১০৪ রানে অপরাজিত তিনি। ৩২ রান করেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ৬১ রানের জুটি গড়েন। তাতে অবশ্য অবদান ভারতের উইকেটরক্ষক শ্রীকর ভরতেরও। ৩ রানের মাথায় ট্রাভিস হেডের ক্যাচ ছাড়েন তিনি। সেই হেড করেন ৩২ রান। ৩ রান করেন লাবুশেন। অধিনায়ক স্টিভ স্মিথ করেন ৩৮ রান। হ্যান্ডসকম্ব করেন ১৭ রান। ৪৯ রানে অপরাজিত ক্যামেরুন গ্রীন। ভারতের দুটি উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা।
এদিকে এদিন আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে এক বিস্ময়কর দৃশ্য দেখল গোটা বিশ্ব। এদিন ম্যাচের সকালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। ক্রিকেটের মাধ্যমে ৭৫ বছরের বন্ধুত্ব পালন ভারত ও অস্ট্রেলিয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অ্যালবানিজ ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের সঙ্গে দেখা করেন এবং তাদের হাতে একটি করে বিশেষ টুপি উপহার দেন। পরে একটি গাড়িতে চড়ে মাঠে ঘোরেন দুই প্রধানমন্ত্রী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…